গুগলে ইউএক্স ডিজাইন ইন্টার্নশিপ ২০২৬: শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ২০২৬ সালের ইউজার এক্সপেরিয়েন্স (UX) ডিজাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। এটি একটি ১৩ সপ্তাহব্যাপী পূর্ণকালীন বেতনসহ ইন্টার্নশিপ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির মিউনিখে। নির্বাচিত শিক্ষার্থীরা গুগলের অভিজ্ঞ ডিজাইনার, গবেষক, ইঞ্জিনিয়ার ও প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এবং বাস্তব প্রকল্পে কাজের মাধ্যমে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন।
ইন্টার্নশিপটি শুরু হবে ২০২৬ সালের মে, জুন বা জুলাই মাসে।
যোগ্যতা
-
ব্যাচেলরস বা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী হতে হবে
-
ডিজাইন, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, প্রোডাক্ট ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে
-
একটি শক্তিশালী ডিজাইন পোর্টফোলিও থাকতে হবে, যা ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মের ডিজাইন নীতিমালা তুলে ধরবে
-
ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচ ইত্যাদি ডিজাইন টুল ব্যবহারে দক্ষ হতে হবে
-
ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার অভিজ্ঞতা থাকা দরকার
-
পুরো ১৩ সপ্তাহ পূর্ণকালীন ইন্টার্নশিপে উপস্থিত থাকতে হবে
সুবিধা
-
বেতনসহ ইন্টার্নশিপ, যা শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাবে
-
আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
-
লন্ডন বা মিউনিখে কাজের স্থান বেছে নেওয়ার সুযোগ
-
গুগলের বাস্তব প্রকল্পে অংশগ্রহণের সুযোগ, যেখানে উদ্ভাবনী ডিজাইন ও ব্যবহারবান্ধব পণ্য তৈরির অভিজ্ঞতা অর্জন করা যাবে
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
-
জীবনবৃত্তান্ত (CV)
-
অফিসিয়াল বা আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)
আবেদনের শেষ তারিখ
২৪ অক্টোবর ২০২৫। গুগল আবেদনগুলো রোলিং ভিত্তিতে (Rolling Basis) পর্যালোচনা করবে, তাই যত দ্রুত সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এই ইন্টার্নশিপটি শুধুমাত্র একটি কাজের সুযোগ নয়, বরং গুগলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে নিজের দক্ষতা প্রমাণ করার একটি বড় প্ল্যাটফর্ম। ডিজাইন ও ইউজার এক্সপেরিয়েন্স বিষয়ে যারা আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা।
.png)